শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও সিন্নি বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: আজ ৩ নভেম্বর বাঙালি জাতির জীবনে শোকাবহ জেল হত্যা দিবস। জেল হত্যা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জাতীয় চার নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও জাতির জনকের কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি’র নেক হায়াত কামনা করে দোয়া মাহফিল ও সিন্নি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার ০৩ নভেম্বর বাদ জুম্মা নামাজের পর পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিক সরকার ও সোহেল আহমেদ ও আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ আহমেদসহ উপস্থিত মুসল্লিদের উপস্থিতিতে এই দোয়া মাহফিল ও সিন্নি বিতরণের আয়োজন করা হয়। উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান বন্ধি থাকা অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করেন এই চার নেতা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain