শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগের আওতায় কর্মরত উপ-সহকারি প্রকৌশলী ও সহকারি প্রকৌশলীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (সিলেট) মো. উজ্জল বখত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরেফিন খান, হবিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান নয়ন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাফর আলী শিকদার, সহ সভাপতি (ঢাকা) মো. জরজিসুর রহমান।
মো. নাহিদ হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. মাহফুজুর রহমান। খাদিম সিরামিক্স ও এম. ই. পি গ্রুপ এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের অবকাঠামোগত উন্নয়নে আমাদের অবদান রাখতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সকল উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্যাপক অবদান রাখছে। এই ধারা অব্যাহত রাখা আমাদের কর্তব্য। তিনি প্রশিক্ষলব্ধ জ্ঞান অর্জনে সকলকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain