শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল। এটি হবে জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।

ইসি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিল নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সেখানেই সিদ্ধান্ত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের তারিখ। এ বৈঠকের পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে আজ থেকেই নির্বাচন কমিশন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

নির্বাচন কমিশন ভবনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা গতকাল বা তার আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও পুলিশি জেরার মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

উল্লেখ্য, গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

যেহেতু নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে আর মাত্র একদিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচন আয়োজনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain