শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস ডিএমপি কমিশনারের

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএন‌পি জামায়াত সহ সমমনা দলের ডাকা অব‌রোধ কর্মসূচিকে কেন্দ্র ক‌রে আগুনের ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ‌দের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বিএনপির অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন শেষে তিনি এসব জানান।

কমিশনার বলেন, অবরোধের নামে যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সেই সকল যানবাহনে যারা যাত্রী ছিলেন তারাসহ গাড়ির চালক, সহকারী ছিলো তাদের নৃশংসভাবে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়েছে।

নাঈম নামের একজন একজন বাসের চালকের সহকারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে একজনসহ আরও অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। নৃশংসতা ও রাজনীতি এটি কিন্তু সম্পূর্ণ বিরোধী। কিন্তু তারপরও এগুলো আমরা দেখছি।

আহতদের পুলিশের পক্ষ তামরা দেখতে এ এসেছি। সমবেদনা জানাতে এসেছি৷ আমরা এখানে বাসের শ্রমিকদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। আহতদের পরিবার, মাস মালিক, মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। এ নৃশংসতা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সকল প্রক্রিয়া চলমান রয়েছে।

ইতোমধ্যে হাতেনাতে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আরও কয়েকজনসহ অগ্নি সংযোগের সঙ্গে জড়িত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তারা যেখানেই লুকিয়ে থাকুক তাদের কাউকেই, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, অবরোধের পুরো সময়ে দিন-রাত পুলিশ রাস্তায় আছে। সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করছে। বাসের মালিক – শ্রমিকরা আমাদের সঙ্গে রয়েছে। স্থানীয় মানুষ আমাদের সহযোগিতা করছে। পুলিশ যথাযথভাবে কাজ করছে। যে হামলাগুলো হচ্ছে সেগুলো চোরাগোপ্তা হামলা।

পার্কিং করা গাড়িতে হামলা করা হচ্ছে। এসকল হামলা বন্ধে পুলিশ কাজ করছে। মাঠ পর্যায়ের আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি। ফলে জনগণের সহযোগিতায় অনেক কে গ্রেফতার করা হয়েছে।

আমি মনে করি এদের রুখে দেওয়ার জন্য পুলিশের সঙ্গে সকলের এগিয়ে আসা উচিৎ। আরও সহযোগিতা আমরা চাই। চোরাগোপ্তা নাশকতা এই কাজগুলো সহজেই মুক্ত করতে পারব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain