শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী বুধবার অবরোধ ও পরদিন বৃহস্পতিবার হরতাল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে আগামী বুধবার অবরোধ ও পরদিন বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি।

সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অর্থাৎ ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দলটির সপ্তমবারের মতো ডাকা অবরোধ কর্মসূচি শেষ হবে। এরপর বিরতি দিয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার এই কর্মসূচির ডাক দেয় দলটি।

গত ২৮ অক্টোবরের পর দলটি অষ্টমবারের মতো এই কর্মসূচি দিল।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জনকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain