শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের কার্যালয়ে মায়া চৌধুরীর ছেলে দীপুর মরদেহ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) মরদেহ।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল এগারোটার পরে তার মরদেহ বঙ্গবন্ধু এভিনিউতে নেওয়া হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার তৃতীয় নামাজে জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি এহসানুল হক জিলানী। এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে সাজেদুল হোসেন চৌধুরী দীপুর প্রথম জানাজা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে এবং দ্বিতীয় নামাজে জানাজা মতলব দক্ষিণে অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain