শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট-১ আসনে নৌকার ধারেকাছে নেই কেউ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-১ আসনে নৌকার ধারেকাছেও নেই কোন প্রার্থী। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সংসদীয় আসনটির ২১৫টি কেন্দ্রের মধ্যে ৬টির ফলাফল পাওয়া গেছে। ৬ কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৩৭২৭ ভোট। আর বাকি ৪ প্রার্থী মিলে পেয়েছেন ৯৩ ভোট।

 

সিলেট-১ আসনভূক্ত দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে ভোট পড়েছে ৯৮৩টি। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৯৭৫ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ৪ ভোট, ইউসূফ আহমদ (আম) ২ ভোট, ফয়জুল হক (মিনার) ২ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) কোন ভোট পাননি।

দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্রে ভোট পড়েছে ৭৫৮টি। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৭৫৫ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ১ ভোট, ইউসূফ আহমদ (আম) ১ ভোট, ফয়জুল হক (মিনার) ১ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) কোন ভোট পাননি।

শাহপরাণ (রহ.) প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে পড়েছে ৬৮৯ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৬৫৯ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ১৩ ভোট, ইউসূফ আহমদ (আম) ৭ ভোট, ফয়জুল হক (মিনার) ৬ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৪ ভোট পেয়েছেন।

মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পড়েছে ৮২৮ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৮০০ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ৯ ভোট, ইউসূফ আহমদ (আম) ১১ ভোট, ফয়জুল হক (মিনার) ৩ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৫ ভোট পেয়েছেন।

সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ (পূর্বপার্শ্ব ভবন) কেন্দ্রে পড়েছে ৩৮১ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৩৬৪ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ৪ ভোট, ইউসূফ আহমদ (আম) ২ ভোট, ফয়জুল হক (মিনার) ৫ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৬ ভোট পেয়েছেন।

সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ (পশ্চিম পার্শ্ব ভবন) কেন্দ্রে পড়েছে ১৮১ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ১৭৪ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ২ ভোট, ইউসূফ আহমদ (আম) ১ ভোট, ফয়জুল হক (মিনার) ৪ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) কোন ভোট পাননি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain