শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

জকিগঞ্জের সেই দুই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা-নৌকায় সিল দেয়া ব্যালটসহ আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জকিগঞ্জের একটি ভোটকেন্দ্রের সামনে থেকে সিল দেয়া ব্যালটসহ আটক করা হয়েছে দুই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জকিগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল হাকিম বাদী হয়ে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে এই মামলাটি দায়ের করেন বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান।

দুপুরে তিনি বলেন, মামলায় হলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।

বুধবার বিকেলে সিল মারা ব্যালটসহ এই দুজনকে আটক করেছিলো পুলিশ।

বুধবার অনুষ্ঠিত জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন আরিফুল ও সাদমান।

আটকের পর পুলিশ জানায়, তারা সিলমারা ব্যালট গাড়িতে করে নিয়ে উপজেলার কাজলসার ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন।

ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন ওই দুইজনকে আটক করেন।

এ ঘটনায় কাজলসার ইউনিয়নের ভোট স্থগিত করা হয়।

জানা গেছে, বুধবার জকিগঞ্জের আরও কয়েকটি ইউনিয়নের সঙ্গে কাজলসার ও বারহাল ইউপিতেও ভোটগ্রহণ হয়। নির্বাচনী দায়িত্বে থাকা আরিফুল হক ও সাদমান সাকিবের সন্দেহজনক আচরণ এবং কেন্দ্রগুলোতে ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের গাড়িতে তল্লাশি করে সিল মারা ১ হাজার ২০০টি ব্যালট পেপার ও সিলবিহীন ৪৫৬টি ব্যালট পেপার জব্দ করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, কৃষি কর্মকর্তা আরিফুল হকের গাড়ি তল্লাশি করে এক লাখ সাড়ে ২১ হাজার টাকা, একটি ফেন্সিডিল, ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে।

নাম প্রকাশে একাধিক সূত্র জানিয়েছে, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জুলকারনাইন লস্করকে ‘পাস করিয়ে দিতে’ আরিফুল হক ও সাদমান সাকিব ১৪ লাখ টাকার চুক্তি করেছিলেন। এছাড়া ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের পাস করাতে আরও ২ লাখ টাকার চুক্তি করেন তারা।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain