শিরোনাম :
দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১১১৬

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শুক্রবার দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ১ হাজার ১৪৬ জন। এদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী চট্টগ্রাম বিভাগের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain