শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

জিমে ঘাম ঝরাচ্ছেন সামান্থা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪৮৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১০ ডিসেম্বর ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। বছর শেষে এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়।
ব্যক্তিগত জীবনে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে সামান্থার। বিষয়টি নিয়ে দীর্ঘ দিন খবরের শিরোনামে ছিলেন তিনি। এ ঘটনার পর মানসিক অবসাদ তাকে খানিকটা ঘিরে ধরেছিল। অবশেষে নিজেকে আগের মতো ফিরে পেতে ঘাম ঝরাচ্ছেন এ নায়িকা।
গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেকে ফিরে পেতে ঘাম ঝরাতে শুরু করেছেন সামান্থা। হেবি লিফটস এবং ভারী স্কোয়াটস ব্যবহার করে ব্যয়াম করছেন তিনি। বিভিন্ন বিষয়ের কয়েকজন প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন সামান্থা। এ অভিনেত্রী শারীরিকভাবে নিজেকে আগের অবস্থানে দেখতে চাচ্ছেন। ১০০-১৫০ কেজি ওজনের ডেটলিফট অনায়াসে উঠানামা করছেন। তার ওয়ার্ক আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পায়। এরপর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। বর্তমানে সামান্থার হাতে তামিল, তেলেগু ভাষার তিনটি সিনেমার কাজ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain