শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক :: ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই ত্রিশালের কালি বাজার এলাকার বাসিন্ধা।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা হলেন- ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ও ইসলাম উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০)।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানায়, ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক চলন্ত অবস্থায় একটি মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেলটি ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়। গুরুতর আহত অন্য মোটর সাইকেলের আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ট্রাকটিকে আটক করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain