শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিনটি উপজেলায় বন্যার দেখা দিয়েছে। এতে নিম্নাঞ্চলের অন্তত দেড়শ গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পনিতে সড়ক ভেঙে ও তলিয়ে গিয়ে ঢাকার সঙ্গে শেরপুর হয়ে নালিতাবাড়ীর দূরপাল্লার বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার বিভিন্ন নদীর পাড়সহ ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর মহারশি ও ভোগাই নদীর অন্তত ১০ জায়গায় বাঁধ ভেঙে গেছে। এছাড়া পাড় উপচে প্লাবিত গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ও আবাদি জমি তলিয়ে গেছে।

 

এদিকে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে সড়ক ভেঙে যাওয়ায় শেরপুর-তিনআনী-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শনিবার (০৫ অক্টোবর) দুপুর ১২ টার দিক থেকে এমনটি হয়।

এছাড়া নালিতাবাড়ী-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পানি উঠে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিন দুপুর ১২টার পর থেকে পানি বৃদ্ধি পাচ্ছে নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন জায়গায়।

শেরপুরের সওজের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সড়কের যেসব জায়গায় বেশি ভেঙে গেছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে মেরামত শুরু করা হবে। তবে বিভিন্ন সড়ক এখন চলাচলের উপযোগী না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain