শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জাফলংয়ে যৌথ অভিযান, ৩০টি নৌকাসহ দুজন আটক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ৩০টি বালু উত্তোলনকারী নৌকাসহ ২ বালু শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ছয়টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং ব্রীজ পয়েন্ট জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়- প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এসময় গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম-ও উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায় অভিযানে মোট ১০ টি ইঞ্জিন নৌকা, ২০টা বার্কি নৌকা, বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করা হয়েছে। অভিযানকালে ১টি নৌকার ২ জন শ্রমিককে আটক করা হয়।

জাফলং চা-বাগানের নদী তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে।

অভিযানে গ্রেফতার শ্রমিকরা হলেন গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন(২২)।

গ্রেফতারকৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain