শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে দুই চোর আটক, মোটরসাইকেল উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জালাবাদ থানার দর্জিপাড়ায় নিজ বাসা থেকে একজনের মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেলটি। গ্রেফতারকৃত দুজন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামের দুদু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৩) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার ভেলুপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোস্তাক আহমদ (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত সোমবার (২৮ অক্টোবর) রাতে দর্জিপাড়ার ১৮ নং বাসার গ্যারেজ থেকে মাসুদুর রহমান নামে এক যুবকের ডিসকভার মোটরসাইকেল (সিলেট-মেট্রো-হ-১৩-৩১০৪) চুরি হয়ে যায়। এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) তিনি বাদী হয়ে কয়েকজন অজ্ঞাত চোরের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

 

পরে পুলিশ অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন উপরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত আনোয়ার হোসেন ও মোস্তাক আহমদকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নিজাম উদ্দিনের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে মাসুদুর রহমানের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারকে নির্দেশে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain