শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

আগামী ২৮ ও ২৯ নভেম্বর কেন্দ্রীয় ইসলাহী জোড় বাস্তবায়নে হেফাজতে ইসলামের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বৃটিশ আমলে প্রতিষ্ঠিত ইলহামী, ইসলাহী, অরাজনৈতিক, দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুইদিন ব্যাপি ইসলাহী জোড় বাস্তবায়নের লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সভাপতিত্ব করেন আমীরে আঞ্জুমান, শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
আগামী ২৮ ও ২৯ নভেম্বর মৌলভীবাজার শ্রীমঙ্গলের শেখবাড়ী জামিয়া ময়দানে অনুষ্ঠিতব্য ইসলাহী জোড় ও ইসলামী মহাসম্মেলনে দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আমীরে আঞ্জুমান, শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাফিজ মাওলানা সাদ আহমদ আমিন বর্ণভীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেট সিটি কপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আল হারামাইন হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব অলির রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মতিউর রহমান, আলহাজ্ব লিয়াকত আলি সিলাম প্রমুখ।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিরুজ্জামান চৌধুরী, রহমত উল্লা, নাজমুদ্দিন, মো. হাসান চৌধুরী, নজরুল ইসলাম মুনিম, আনওইয়ার হোসেন চৌধুরী, মো. নিয়ামত আলী, মো. সিরাজুল ইসলাম, সফি উদ্দিন আহমদ, মো. আব্দুস সামাদ, মো. তফজ্জুল হক, বিলাল আহমদ, মো. আজির মিয়া, মাওলানা তোফায়েল আহমেদ রহমানি, মাওলানা সালাহউদ্দিন তারেক,মাওলানা আবু সাঈদসহ প্রায় ৫ শতাধিক আঞ্জুমানের কর্মী ও মুসল্লীগণ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain