শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট মহানগরীর আরো ২ থানায় জামায়াতের নতুন কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছর পর দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আওয়ামী লীগের পতন হলেও রাষ্ট্র ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে। তারা ছাত্র-জনতার রক্তস্নাত বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। ৫ আগস্টের গণহত্যার ঘটনায় সিলেটসহ দেশে মামলা হলেও খুনীরা প্রকাশ্য ঘুরাফেরা করছে। বিভিন্নভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের কোটি কোটি পাচার করলেও দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছেনা। যা ছাত্র-জনতার বিপ্লবের পরিপন্থি। অবিলম্বে ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গ্রেফতার করে শাস্থির আওতায় নিয়ে আসতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন শেসনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমূখ।

সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ শেসনের জন্য মহানগরীর কোতোয়ালী পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানা সমুহের নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

কোতোয়ালী পূর্ব থানা :
মহানগরীর কোতোয়ালী পূর্ব থানায় রফিকুল ইসলাম মজুমদার আমীর, নজরুল ইসলাম শোয়েব নায়েবে আমীর, মো: মুহিব আলী সেক্রেটারী, এডভোকেট জুনেদ আহমদ ও আব্দুল মোতালেব সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।

শাহপরান পশ্চিম থানা:
মহানগরীর শাহপরান পশ্চিম থানায় মোহাম্মদ শাহেদ আলী আমীর, মো: আব্দুর রব নায়েবে আমীর, মো নজরুল ইসলাম সেক্রেটারী, সোহেল আহমদ রিপন ও মাওলানা আহমদ হোসাইন সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain