শিরোনাম :
জ্বালানির কারণে শিল্পে উৎপাদন কমবে না : সিলেটে শিল্প ও বাণিজ্য মন্ত্রী-মুক্তাদির বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ কালেক্টরেট মসজিদ মার্কেটের সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন খন্দকার আব্দুল মুক্তাদির ৮নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ২৩ মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলা বাসের চাকা ফেটে সড়ক বিভাজকে ধাক্কা, নিহত ৩ সিলেটে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ৪৩ তম বর্ষবরণ উদযাপন অফিস সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুকড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বানিয়াচং থানাধীন পুকড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের পুত্র আব্দুল কাদির (২০) ও আব্দুল মজিদের পুত্র কাউছার মিয়া (২২)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির (২০) ও কাউছার মিয়া (২২) সহ আরও একজন মোটর সাইকেলযোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের বানিয়াচং থানাধীন পুকড়া এলাকার শাপলা পাম্পের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়। তাৎক্ষনিক কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক অপর আহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে জনতা।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাজানি হল নিহতের বাড়ীসহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি ঘটনাস্থলে পৌছেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain