শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ভারত সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনিয়ে প্রস্তুতি চলছে। সোমবার (২ ডিসেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কবে নাগাদ পুতিন ভারত সফর করবেন- সেই সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ক্রেমলিনের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে পুতিন ২০২৫ সালের শুরুর দিকে ভারত সফর করতে পারেন।

ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভও নিশ্চিত করেছেন, পুতিন ২০২৫ সালের শুরুর দিকে ভারত সফর করবেন। তিনি বলেছেন, আমাদের নেতাদের মধ্যে চুক্তি আছে যে তারা বছরে একবার বৈঠক করবেন। এইবার আমাদের পালা। আমরা মোদির আমন্ত্রণ পেয়েছি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে মোদি-পুতিন সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। প্রায় মাসেই তাদেই টেলিফোনে কথা হয়। চলতি বছরের জুলাইয়ে মস্কোতে দুই দিনের সফরে যান নরেন্দ্র মোদি। এরপর অক্টোবরে ব্রিকসের সামিটে রাশিয়ান শহর কাজানে যান মোদি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain