শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

অভিনেত্রী নার্গিস ফাখরির বোন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ::: বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে নিউইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার তদন্তে গ্রেফতার হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৪৩ বছর বয়সী আলিয়ার নামে অভিযোগ, একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়েছেন। এর ফলে এডওয়ার্ড জেকবস (৩৫) ও আনাস্তাসিয়া এটিনি (৩৩)-এর মৃত্যু হয়।

জানা যায়, আলিয়ার জন্ম আমেরিকার কুইনস এলাকাতে। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন।

অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এদের মধ্যে একজন জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন আলিয়া। কিন্তু সেই সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গিয়েছে।

জেকবস যে এক বছর আগেই আলিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন সেকথা তার মাও জানান। জেকবসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। তবে স্টারের সঙ্গে যে জেকবের কোনও সম্পর্ক ছিল তা তিনি অস্বীকার করেছেন। জেকবের মায়ের দাবি, তারা শুধুই বন্ধু ছিলেন।

এদিকে আলিয়ার মায়ের দাবি, তার মেয়ে নির্দোষ। আলিয়া অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি এমন কাজ করতেই পারেন না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain