শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

জনপ্রতিনিধিদের ‘সম্মান’: ডিসিদের সংবেদনশীল হতে নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সংসদ সদস্য থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেক সময় স্থানীয় প্রশাসন বা অন্য সরকারি অফিসে সেই ধরনের সম্মান না পাওয়ার বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) আরও সংবেদনশীল হতে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, আমরা বলেছি, আমাদের সহকর্মীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনকি সংসদ সদস্য বলেছেন, স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের সম্মান দেয় না কিংবা তারা যেহেতু নির্বাচিত হয়েছেন, কিছু অঙ্গীকার করেছেন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় না। এ বিষয়ে যেন তারা (ডিসি) আরও সংবেদনশীল হন। এটি খুবই দুঃখজনক, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ হয় না। এ জন্যই বলা হয়েছে।

স্থানীয় পর্যায়ে প্রবাসীদের বিভিন্ন দুঃখ-দুর্দশার বিষয়েও সংবেদনশীল হতে ডিসিদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ১ কোটির বেশি প্রবাসী বিদেশে আছেন। তারা অভিযোগ করেন, তারা ঠিকমতো পাসপোর্ট পান না, পুলিশের ছাড়পত্র হয় না। সময়মতো বিবাহসনদ, জন্মসনদ হয় না। তাদের ভূমি অনেকে বেদখল করে ফেলে। মরদেহ আনতে অনেক সময় ঠিকমতো তথ্য পাওয়া যায় না। প্রবাসীদের এ ধরনের একাধিক অভিযোগ আছে। এ বিষয়ে ডিসিরা অনেক বেশি সংবেদনশীল হবেন।

 

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন যেগুলো নিজেরাই করতে পারে, সেগুলো অনেক সময় ঢাকায় পাঠিয়ে দেয় এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যায়। এর ফলে সবাই ঢাকাকেন্দ্রিক হচ্ছেন। এ বিষয়েও সজাগ হতে ডিসিদের বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain