শিরোনাম :
মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন

সিলেটে র‍্যাবের জালে আওয়ামী লীগ নেতা টিপু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সিলেটের জকিগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাবের একটি অভিযানিক দল। তিনি বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

রবিবার বিকেলের দিকে তাঁকে উত্তরকুল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে রাত ৮ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাবের অভিযানিক দল মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain