শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় দুর্নীতি বিরোধী দিবসের পালনের লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।
গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষার্থী লিমন আহমদ, ফাইজা ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain