শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

ঢাকা থেকে সিলেটের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ঢাকা থেকে সিলেট বিভাগের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীম।

সোমবার দিবাগত (১০ ডিসেম্বর) রাত ২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শামীমের ছোট ভাই ইয়াহিয়া সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, ৫ আগস্টের আগে সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম।

 

এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জে ও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামিও রেজাউল করিম শামীম। পুলিশ কয়েকদিন আগে ২৪ জনকে আসামি করে এই মামলায় চার্জশিট দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain