শিরোনাম :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেট সীমান্তে মানবপাচারকারী সহ ভারতীয় নারী আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশি মানবপাচারকারী ও ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমন্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের একটি টিম ও সংশ্লিষ্ট থানাপুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরসাধুখালী গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মানবপাচারকারী মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতের নদিয়াও ওয়েস্টবেঙ্গলের কাইখালি (হরিতলা- হান্সখালি) এলাকার মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি রাণী মৃত্তি (৬০)।

 

বিজিবি জানায়, শান্তি রাণী বাংলাদেশের রাজবাড়ীর বহরসাধুখালী গ্রামে থাকেন। তিনি মানবপাচারকারী মুকুল বিশ্বাসের সহায়তায় সোমবার রাতে অবৈধভাবে ভারত যেতে চেয়েছিলেন। এসময় বিজিবি ও পুলিশ তাদের দুজনকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain