শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

শ্রদ্ধা-ভালোবাসায় সিলেটে বিজয় দিবস পালিত

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সিলেটে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

 

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট নগরের সবকটি সড়কে মানুষ ফুল, ব্যানার ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে দলে দলে আসতে থাকেন।

 

এদিন সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পরে সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।

এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারেঅনুসন্ধান ডেস্ক :: ফুলে ফুলে ভরে উঠে শহীদ স্মৃতিস্তম্ভ। এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 

বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain