শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে বিএনপি বদ্ধ পরিকর : কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেয়ের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই বাকশাল বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংষ্কার শেষে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচন জনগন বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করা হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার দুপুরে দক্ষিন সুরমা উপজেলার কামালবাজার এলাকায় বেটুরমুখ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘদিন দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ছিলনা। মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। তাই সল্প সময়ের মধ্যে অতি প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা জোর দাবি জানাই।

মোল্লারগাঁও ইউনিয়নের বৃহত্তর ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল বাশারের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি নেতা ফয়জুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব, আব্দুল মান্নান, রিয়াদ আহমদ, আব্দুল মুমিন, ফয়জুল ইসলাম, কামাল মিয়া, হাফিজ জয়নাল উদ্দিন, মর্তুজ আলী, হাফিজ কামরুল ইসলাম, যুবদল নেতা রাসেল আহমদ, সুহেল আহমদ, নাছিম হোসাইন, ছাত্রদল নেতা ইমরান আহমেদ, দিলোয়ার আহমেদ, সুহেল আহমেদ, আব্দুল রহিম নাদিল, নাঈম হুসাইন, আল-আমিন, লাহিন আহমদ, আলী হুসেন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain