শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেটে থার্টি ফার্স্ট নাইটে যেসব বিশৃঙ্খল কাজ নিষিদ্ধ করলো পুলিশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ৩১ ডিসেম্বর দিবাগত রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ বিষয়ে জারি করেছে কিছু নিষেধাজ্ঞা।

 

এক বিজ্ঞপ্তিতে এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) জানান- ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষ্যে সিলেট মহানগরের সকল প্রকার গান-বাজনা, বাদ্য-বাজনা, হর্ণ বাজানো, বাজি পোড়ানো, পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, বিস্ফোরক দ্রব্য বহন এবং মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ ও মাদকদ্রব্য বিক্রয় ও ব্যবহার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ করা হলো। এই নির্দেশনা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ থেকে পরদিন (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকার জন্য প্রযোজ্য।

 

কেউ আইন অমান্য করলে বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসএমপি কমিশনার।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain