শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

সিলেটে সূর্যের দেখা নেই : চারদিক কুয়াশার চাদরে মোড়া

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: হাড়কাঁপানো শীত আসছে দেশজুড়ে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে আগামী সপ্তাহ দেশজুড়ে শীত বাড়তে পারে। দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা না-ও পাওয়া যেতে পারে। ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে। আসন্ন শৈত্যপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ।

এদিকে, সিলেটে আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে সূর্যের দেখা মিলেনি। সকাল গড়িয়ে দুপুর হলেও রোদ উঠেনি। চারদিক যেনো কুয়াশার চাদরে মোড়া। সাথে ছিল ঠান্ডা হাওয়া।

আবহাওয়া অফিসের থেকে পাওয়া তথ্য মতে, শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর-পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে। আজ সকাল থেকে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হতে পারে।

 

শৈত্যপ্রবাহটি সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, যুশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতিক্রম করবে। এরমধ্যে সবচেয়ে বেশি শীতের তীব্রতা অনুভব হবে সিলেট, যশোর ও চুয়াডাঙায়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো: আব্দুল মুঈদ জানান, আজ বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain