শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেট আম্বরখানায় রিকশা চালকের আকস্মিক মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগরের আম্বরখানা এলাকায় আব্দুল গাফফার (৬৫) নামে এক রিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় দিকে আম্বরখানা পয়েন্টের পুলিশ বক্সের সামনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মার যাওয়া আব্দুল গাফফার রংপুর জেলার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেগদাবা এলাকার বাসিন্দা। তিনি সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় বসবাস করতেন। তিনি অপলো আহমেদের গ্যারেজে থেকে রিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,পথচারীরা জানান সকাল ৯ টায় রিকশা নিয়ে তিনি আম্বরখানা পয়েন্টে আসেন। হঠাত করে রিকশা থেকে তিনি পরে অসুস্থ হয়ে পড়েন, এ সময় স্থানীয় লোকজন তাকে আম্বরখানা পয়েন্ট ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে যান। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে ওই রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain