শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

সিলেট গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট গোলাপগঞ্জের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী(২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাদক্ষিণ-বিয়ানীবাজার সড়কের কালামিয়ার ডাউনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া নির্বাসী জনাব নজু আহমেদের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাসান আহমদ।

জানা যায়, মোহাম্মদ আলী রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকদক্ষিণ-বিয়ানীবাজার রোডের কালামিয়ার ডাউনে আসামাত্র একটি পিকআপ গাড়ি তাদের ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, রাস্তার পাশে থাকা কাটাতার গলায় ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain