শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ভারতের ব্যাঙ্গালুরুতে নাজমা নামে বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ডেকান হেরাল্ড ও ইন্ডিয়ান এক্সপ্রেস। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরের এবটি লেক থেকে ২৮ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন। তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি। ওই শহরে থাকা নাজমার ভাইও এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নাজমা কালকেরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সেখানে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন।

শুক্রবার সকালে লেকের একটি নির্জন জায়গায় নাজমার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি গিয়ে মরদেহ উদ্ধার করে। নাজমার মাথা ও মুখ থেতলানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

নাজমার হত্যার ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার ওপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে, সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা। সূত্র:সময়ের আলো

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain