শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

ইসরাইলি ৪ জিম্মির বদলে ২০০ ফিলিস্তিনি মুক্ত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জিম্মি চার নারী ইসরাইলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কয়ারে রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করা হয়। বিনিময়ে ইসরাইলও ২০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয়। ইসরাইলি জিম্মিদের মুক্তির আগে তাদের মুখোশ পরিয়ে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা প্যালেস্টাইন স্কয়ারে জড়ো করেন। অনেক ফিলিস্তিনিও সেখানে ছিলেন। তাদের মুক্তি দেওয়ার আগে হামাস ও রেড ক্রসের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন।

মুক্তি পাওয়া ওই চার নারী সেনা হলেন-কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। হস্তান্তর প্রক্রিয়ার সময় তারা উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। তারা সবাই ইসরাইলি সেনাবাহিনীর পোশাকে ছিলেন। প্যালেস্টাইন স্কয়ার থেকে আলজাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিজি জিম্মিদের মুক্তির এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। পরে ইসরাইলি সেনাবাহিনী জানায় যে রেড ক্রসের কাছ থেকে তারা তাদের সেনাদের গ্রহণ করেছে। এখন তাদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ইসরাইলি জিম্মি মুক্তি পাওয়ার পর অধিকৃত পশ্চিত তীরের ওফার প্রিজন ও নেগেভ মরুভূমিতে অবস্থিত কেতজিওত প্রিজন থেকে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। তাদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং ৭৯ জনের দীর্ঘমেয়াদে সাজা হয়েছে। কারাবন্দিদের মধ্যে সবচেয়ে বয়সি ব্যক্তির বয়স ৬৯ বছর এবং সবচেয়ে কম বয়সি বন্দির বয়স মাত্র ১৫ বছর। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে তাদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লার বিতুনিয়া শহরে পৌঁছেছে।

মুক্তিপ্রাপ্ত প্রায় অর্ধেক বন্দিকে পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে। তবে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৭০ জনকে মিসরের মাধ্যমে তিউনিশিয়া, কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসন করা হবে। আর অল্পসংখ্যক বন্দিকে গাজায় পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain