শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

মাস্ক ছাড়া বাইরে বের হলেই জরিমানা’

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মাস্ক ছাড়া বাইরে বের হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, মাস্ক ছাড়া বের হলে এখন থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গ্রামে মাইকিং করে টিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

সোমাবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সরকারি অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলপকালে তিনি এসব কথা বলেন।

 

সংক্রমণ রোধে সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে রোববার (২৩ জানুয়ারি) নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অর্ধেক জনবলের বিষয়টি সোমবার থেকে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমাদের অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে অফিস পরিচালনা করে। করোনার যে সংক্রমণ, তা ঊর্ধ্বগতি। গতকাল প্রায় ৩১ শতাংশ সংক্রমণ ছিল।

 

তিনি বলেন, যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি, আমাদের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এ রকম নির্দেশনা ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। যার কারণে অর্ধেক সংখ্যক নিয়ে যে অফিস করা এবং এরও কম সংখ্যক নিয়ে অফিস করার প্রাকটিস করেছি। সেইজন্য আমাদের প্রাকটিস আছে।

‘যারা সাধারণত গর্ভবতী নারী, যারা একটু অসুস্থ এরা ঘরে থেকে অফিস করেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। বিশেষ করে জুম, ই-নথি, এসএমএস, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা তাদের কাজগুলো চালিয়ে নেবেন। ’

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা সবাইকে জানিয়েছি এবং মন্ত্রণালয় এবং অন্যান্য অফিস, রাস্তাতে যানবাহনের সংখ্যা দেখে বুঝতে পেরেছেন যে মানুষ কিন্তু ইতোমধ্যে সচেতন হয়েছেন এবং আমাদের কর্মকর্তা-কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের তারাও কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। যার কারণে এটি বাস্তবায়ন ইতোমধ্যে দেখছি। তবে যেহেতু গতকালকে হয়েছে আমরা আরও বেশি বাস্তবায়ন দেখব আগামীতে। এই সময়ে সবাইকে সহযোগিতা করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain