শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যমান মহাপরিকল্পনা বাতিলের দাবি টিআইবির

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যমান মহাপরিকল্পনা দ্রুত বাতিলের দাবি ও জীবাশ্ম জ্বালানি লবির প্রভাবমুক্ত হয়ে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

রোববার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৫ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে এ দাবি জানায় সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আগের সরকারের ক্ষমতা কাঠামোর অন্যতম ভিত্তি ও সুবিধাভোগী ছিল দেশি-বিদেশি লবি। তাদের হাতে নীতিকাঠামো জিম্মি ছিল। ফলে জ্বালানি মহাপরিকল্পনায় তাদের স্বার্থের দ্বন্দ্বের কারণে জীবাশ্ম জ্বালানি নির্ভরতাকে উদ্দেশ্যমূলকভাবে জিইয়ে রাখা হয়েছে। তেমনি নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের সম্ভাবনাকে পদদলিত করা হয়েছে। নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর দেশ গঠন করতে হলে জীবাশ্ম জ্বালানির সমর্থকগোষ্ঠীর প্রভাব থেকে নীতিকাঠামোকে মুক্ত করতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে স্বার্থের দ্বন্দ্বমুক্ত বিশেষজ্ঞ ও অংশীজন সম্পৃক্ত করে ২০৫০ সালের মধ্যে পর্যায়ক্রমে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনা এবং তার বাস্তবায়নের সময়াবদ্ধ পথরেখা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করুন।

নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে ‘ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি-২০২৩)’, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, জ্বালানি মিশ্রণে নবানয়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি, জ্বালানি খাতে নীতি করায়ত্ত বন্ধসহ কিছু সুপারিশ করেছে টিআইবি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain