শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

হুমা এবার ভয়ংকর ভিলেন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: ‘দিল্লি ক্রাইম ৩’-তে আসছেন বলিউডের আলোচিত অভিনেত্রী হুমা কুরেশি। এবারের সিরিজে খলনায়িকার চরিত্রে হাজির হবেন হুমা। সম্প্রতি অস্ত্র হাতে অভিনেত্রীর একটি ছবি প্রকাশ পেয়েছে।

সিরিজটি প্রসঙ্গে হুমা বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সিরিজের জন্য নির্মাতারা আমাকে ভেবেছেন, এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি বিগত পর্বের মতো এবার তৃতীয় কিস্তিও বাজিমাত করবে।’

বর্তমানে ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আছেন বলিউডের এ অভিনেত্রী। নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার খলনায়িকার চরিত্রে।

২০২০ সালে ক্রাইম সিরিজ ‘দিল্লি ক্রাইম’ ব্যাপক সাড়া ফেলে। সানড্যান্স উৎসবে প্রিমিয়ার হওয়া সিরিজটি ইন্টারন্যাশনাল এমিতে পুরস্কার জেতে। ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় মৌসুমও প্রশংসা পায়। এবার আসছে তৃতীয় মৌসুম। বেশ কিছু সিনেমার কাজ হাতে আছে এই অভিনেত্রীর।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain