শিরোনাম :
গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার, জৈন্তাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন স্বাস্থ্যখাতে সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে বিজিবির জব্দ পাথর ট্রাক থেকে ফেলে দিলেন শ্রমিকরা, সড়ক অবরোধ দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে-সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিশুদের খতনা সম্পন্ন

বিজিবি’র অভিযানে ১কোটি ৪৫ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের বিভিন্ন সীমান্তে এক দিনের ব্যবধানে ফের বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান আটক করা হয়েছে । রবিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৪৫ লক্ষ ৬৫ হাজার ৬শ টাকার ভারতীয় পণ্য পণ্য আটক করা হয়েছে। রবিবার সন্ধায় বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় থ্রী পিস, মেডিসিন, মহিষ, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, চিনি, চকলেট কমলা, ফুচকা, অলিভ অয়েল, বিড়ি এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১কোটি ৪৫ লক্ষ ৬৫ হাজার ৬শ’ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain