শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পোস্তগোলায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: রাজধানীর শ্যামপুর পোস্তখোলা ব্রিজের কাছে মোটরসাইকেল ধাক্কায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী মারা গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রীজের ঢালে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় থানা পুলিশ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষনা করেন।

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ সুমন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ওই মহিলা পোস্তগোলা ব্রীজের ঢালে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামীর একটি মোটরসাইকেল ধাক্কায় আহত হয়। খবর পেয়ে ওই মহিলাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে।

তিনি আরও জানান, ওই মহিলার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। নারায়নগঞ্জে তার ভাইয়ের বাসা আছে। রাতে গ্রামের বাড়ি থেকে ঢাকার পোস্তগোলায় আসে। সেখান থেকে নারায়নগঞ্জ তার ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain