শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানালেন আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাথে ছিলেন সিলেটের নবনির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যান।

গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তারা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে,সেখানে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে শহিদ তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি মুছা), বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল।

এছাড়াও আরো, উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব ভুইয়া, রুহুল আহমদ শিপলু, যুবলীগ নেতা মো.আখদ্দুছ, জুবের আহমদ, আমিনুর রহমান চৌধুরী পাপলুসহ নেতৃৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সিলেটের ওসমানীনগরের চার ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে তারা চেয়ারম্যান নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain