শিরোনাম :
সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-শ্যালিকাকে খুন করে পালিয়েছে যুবক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামী সামিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে সোমবার (৩ মার্চ) সকালে বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত রওশন আলীর মেয়ে যুথী আক্তার ও তার ছোট বোন স্মৃতি। ঘটনার পর থেকে স্বামী সামিউল ইসলাম পলাতক রয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, দেড় বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামের সামিউলের সঙ্গে বিয়ে হয় যুথীর। এক মাস আগে যুথী বাবার বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে সামিউল যুথীকে ফিরে যেতে বলে, কিন্তু যুথী রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে গত সপ্তাহে সামিউল তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে।

রোববার রাতে সামিউল তার শ্যালক জাহেদ ভূঁইয়াকে সঙ্গে নিয়ে এক কক্ষে এবং যুথী ও স্মৃতি অপর কক্ষে শুয়ে পড়ে। রাতে ঘরের ভেতর সামিউলের সন্দেহজনক চলাফেরায় সন্দেহ হয় শ্যালক জাহেদের। এক পর্যায়ে সে তার দুলাভাইকে খুঁজে না পেয়ে বোনদের কক্ষে গেলে সেখানে সে তাদের মরদেহ দেখতে পায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্তসহ সামিউলকে আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain