শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নামাজরত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গত সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে বরকত আলী মুন্সি দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি। এ সময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।

নিহতের নাতি হাবিব মিয়া বলেন, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সোমবার রাতে এশার নামাজের আযান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain