শিরোনাম :
গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সুনামগঞ্জের হাওরাঞ্চলের ধান দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল- মালিকদের প্রতি নির্দেশনা গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু গোয়াইনঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী হবিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে একযুগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু কবিরুল ইসলাম পূবালী ব্যাংকের এ এজি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সংবর্ধনা প্রধান “

সিলেট ফটোগ্রাফিক সোসাইটি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধনে আবদ্ধ, এখানে কোনো সন্ত্রাস ও জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, নাশকতামূলক কাজে লিপ্ত কোনো অপশক্তির স্থান নেই। এ দেশে যারা ধর্মকে পুঁজি করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। ধর্ম-বর্ণ-গোষ্ঠী সবার মাঝে সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে।
সিলেট ফটোগ্রাফিক সোসাইটি ( এসপিএস) এর উদ্যোগে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদাযিক সহিংসতার প্রতিবাদে আজ শুক্রবার বেলা ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সম্প্রীতি বন্ধনে অংশ নেয়া বক্তারা উপরের কথা বলেন।
এসপিএস এর সভাপতি ফরিদ আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদ মোঃ ইফতেখা হোসেন মনির পরিচালনায় সম্প্রীতি বন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটে এর সাবেক সভাপতি মামুন হাসান, এসপিএস এর সহ সভাপতি আফজাল হোসেন, অর্থ সম্পাদক লোকমান আহমদ, প্রচার সম্পাদক শেখ নাসির,কার্যকরী কমিটির সদস্য আলতাব হোসেন, ফটো সাংবাদিক দুলাল হোসেন,প্রবাসি ও ফটো সাংবাদিক এহসান মাহমুদ হাসান , ফটো সাংবাদিক আশরাফুল্লাহ ইমন, রেজওয়ান আহমদ , এসপিএস এর সদস্য আলতাব হোসেন ও সাইদুল ইসলাম আলাল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain