শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

জোবাইদা রহমান দেশে ফিরেছেন তারেক রহমানও ফিরবেন’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জোবাইদা রহমান দেশে ফিরেছেন তারেক রহমানও ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চি‌কিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এ জেড এম জা‌হিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

ডা. এ জেড এম জা‌হিদ বলেন, কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন। তবে খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।

এর আগে বিমানবন্দর থেকে নিজ গাড়িতে বাসভবন ‘ফিরোজা’-তে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১২টা মিনিটে সড়কপথে গুলশানে আসেন তিনি। বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ১০ মিনিটের দিকে সড়কপথে গুলশানের দিকে রওনা দেন সাবেক এ প্রধানমন্ত্রী।

এ সময় দুই পুত্রবধূ তার সঙ্গে ফিরোজায় এসেছেন। সড়কে বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে খালেদা জিয়ার গাড়িবহর ফিরোজায় পৌঁছুতে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain