শিরোনাম :
মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

সিলেট সহ ২১ অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের ২১টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নাগরিকদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১২ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এক সতর্কবার্তায় জানিয়েছেন, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এ সময়ে নিচের পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে:

• বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

•জানালা ও দরজা বন্ধ রাখুন।

•সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

•নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

•গাছের নিচে আশ্রয় নেবেন না।

•কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

• বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে দিন।

•জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

•বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

• শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain