শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেটে এক নারীর আত্মহত্যা-লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (২১ মে) বেলা দেড়টার দিকে পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন এই নারীর লাশ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন ওই নারীর আখলাক হোসেনের স্ত্রী মমতা বেগম (৪০)।

 

জানা যায়, সিলেট নগরীর জালালাবাদ এলাকার পশ্চিম পাঠানটুলার আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভাড়াটিয়া ছিলেন আখলাক হোসেন ও তার স্ত্রী মমতা বেগম। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে যান তিনি। বিভিন্ন স্থানে খোজ-খবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। পরবর্তীতে আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভেতরে নির্মাণাধীন বিল্ডিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা জালালাবাদ থানা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে বুধবার বেলা দেড়টার দিকে ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন এই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে।

জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় এই নারীর লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain