শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

মধ্যরাতে বিএনপি-জামায়াত-এনসিপি বৈঠক, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: একসময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যেকার দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে আবারও নির্বাচনী সমঝোতার আভাস মিলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার রাতে দল দুটির শীর্ষ নেতারা এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই বৈঠকেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা।

রাজধানীর রমনার একটি বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে দলটির আমির শফিকুর রহমান এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও বৈঠকে অংশ নেন।

সূত্র জানায়, বৈঠকে বিরাজমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে তিন দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে বিএনপি ও জামায়াত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভিন্ন অবস্থানে আসে। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হলেও, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারকে সময় দেওয়ার বিষয়ে একমত পোষণ করে দল দুটি।

যদিও বৈঠকের বিষয়টি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বিএনপির সালাহউদ্দিন আহমদ এবং জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা হয়নি। তবে, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যে এই সমঝোতার ইঙ্গিত স্পষ্ট। তিনি বলেছেন, সরকার ডিসেম্বরে বা তার দুই মাস পরেও নির্বাচন দিলে জামায়াতের আপত্তি থাকবে না, তবে একটি সুনির্দিষ্ট নির্বাচনী ও সংস্কারের রোডম্যাপ প্রয়োজন।

গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, যেখানে জামায়াত সংস্কারকে প্রাধান্য দিচ্ছিল। এই নতুন সমঝোতা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল দুটির মধ্যে বরফ গলার ইঙ্গিত দিচ্ছে, যা পূর্বে সংঘাত পর্যন্ত গড়িয়েছিল। তবে, এনসিপি নির্বাচন প্রশ্নে তাদের পূর্বের অবস্থানেই রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain