শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া থেকে বিশ্বরোড হয়ে বেড়তলা ও সুহিলপুর পর্যন্ত যানজট লেগে আছে। বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশে মহাসড়কে বড় বড় গর্ত হয়ে গেছে। গর্তের কারণে ধীরগতিতে চলছে যানবাহন।বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় পানির ওপর গাড়ি চললে উল্টে যাওয়ার ভয়ে চালকরা গাড়ি থামিয়ে রাখেন।

জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চারল্যানে উন্নিতকরণের কাজ ৪ বছর ধরে চলমান রয়েছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান এফকন কোম্পানি দ্রুত কাজ না করে বিশ্বরোড় মোড়ের সড়ক অবহেলিত অবস্থায় ফেলে রেখেছে। যার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি।

স্থানীয় বলেন, ‘এখানে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। বিশ্বরোড মোড়টি ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ না করলে যানজট মুক্ত হবে না। আমরা সড়কটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।’

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান বলেন, ‘বিশ্বরোড মোড়ের চারপাশে বড় বড় গর্তের জন্য যানজট সৃষ্টি হয়েছে। এই গর্তে গাড়ি নামতে চায়না। যানজট নিরসনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain