শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ জুন, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জের ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে টিলা ধসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বখক্তিয়ার ঘাট এলাকার রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী রহিমা বেগম, তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিনের (১৩)। রোববার ভোররাত আনুমানিক সোয়া ৩টার দিকে স্থানীয় বখক্তিয়ার ঘাট এলাকায় টিলা ধসে এ ঘটনা ঘটে। এর পর সকালে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান খলকুর রহমানের সাথে যোগাযোগ করলে তার ইউনিয়নের রিয়াজ আহমদ নামের একজনের পরিবারের চারজন মাটিচাপা পড়ে মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।

লক্ষণাবন্দ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু জানান রিয়াজ আহমদের পরিবারের চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন।

জানা যায়, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। গত রাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে। গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain