শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

আগামী শনিবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আগামী শনিবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ গাছ-পালার শাখা প্রশাখা কর্তন ও বিদ্যুৎবিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

এলাকাগুলো হচ্ছে, কাজীটুলা, মানিকপীরমাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশএলাকায়। কাজীজালালউদ্দিন স্কুল, নাইওরপুলপয়েন্ট,ওসমানিযাদুঘর, ধোপাদিঘীরউত্তরপার, অনাবিল, হোটেলঅনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়াপয়েন্ট, শাহীঈদগাহ ও আশপাশএলাকায় বালুচর, শান্তিবাগ আ/এ, সোনারবাংলা আ/এ, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচরছড়ারপাড়, ফোকাস এবং এর আশাপাশ।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain