শিরোনাম :
আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগ্রাম থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উপজেলার সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ। সে ফুলতৈলছগাম সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগম (৩০)।

প্রীতি নামের চাঁর বছরের শিশুকন্যা ও লাবিব নামের তিন বছরের একট শিশু ছেলে রয়েছে তার। ধারনা করা হচ্ছে ঘটনা ঘটেছে গতকাল (৩০ আগস্ট) গভীর রাতে। রোববার (৩১ আগষ্ট) দুপুরে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্হানীয়দের সাথে কথা বলে এ ঘটনার কোন কারন জানা যায়নি। পারিবারিকভাবে তাদের কোন কোলাহল নেই বলেও জানা গেছে। তারা পৃথক ফ্যামিলিতে বসবাস করেন এবং স্বামী ছয়দুর রহমান বিদেশে থাকেন ।

সকাল ৮ টায় দুই শিশুর চিৎকারে বাড়ির মানুষ গিয়ে দরজা খুলতে চাইলে দুই দিকের দরজা বন্ধ দেখে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে (মহিলার) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুলতাহল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর শাহাব উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, আমারা খবর পেয়ে এসে লাশের সুলতাহল রিপোর্ট তৈরি করেছি এবং বিভিন্নজনের এজহার নিয়েছি। লাশের গলায় রশি পেঁচানো ছিল, ভিকটিমের মোবাইল উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain