শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচলে উদ্ধার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: নিখোঁজ হওয়ার পাঁচদিন পর জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের জামে মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) সাদিক রহমান বলেন, আমরা খবর পেয়ে দুপুর ২টায় পূর্বাচল জামে মসজিদ থেকে তাকে উদ্ধার করি। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে আসছেন।

এদিকে, মামুনের নিখোঁজ হওয়ার পাঁচদিন পরে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তার পরিবার মানববন্ধন আয়োজন করে। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain